Forum BD logo
Sign in

বাংলাদেশের underrated travel destination কোনগুলো?

ASAliya Sultanaasked 3mo ago· active 1mo agoTravel & Places 9.5k 5

৬০টা জেলা ঘুরেছি, বেশিরভাগ একা। সবাই কক্সবাজার-সাজেক-সুন্দরবন নিয়ে কথা বলে, তাই আমি সেগুলো বাদ দিয়ে লিখি।

আমার তালিকা:
- বরিশালের সাতলা (জুলাই-আগস্ট) - লাল শাপলার বিল। ভোর ৫টায় নৌকা নিতে হয়, দেড় ঘণ্টার দৃশ্য সারাজীবন মনে থাকবে।
- টাঙ্গুয়ার হাওর, শীতে - সবাই বর্ষায় যায়। শীতে গেলে পাখি আর নিস্তব্ধতা, নৌকা ভাড়াও অর্ধেক।
- কুয়াকাটার পশ্চিম দিক, লেবুর চর - মূল বিচ ভিড়, কিন্তু ২০ মিনিট গেলে প্রায় জনশূন্য।
- মহাস্থানগড় ও পাহাড়পুর, বগুড়া - ইতিহাস নিয়ে আগ্রহ থাকলে এক দিনের সেরা ট্রিপ।
- নিঝুম দ্বীপ - হরিণ আর কেওড়া বন, সেন্টমার্টিনের ভিড় ছাড়া।

কার কী প্রিয় জায়গা আছে যেটা এখনো ভিড় হয়নি? আর দয়া করে জায়গার নাম দেওয়ার সাথে কীভাবে যেতে হয় সেটাও লিখুন।

0

5 replies

FIFarhan Iqbal265 rep2mo ago

চট্টগ্রামের দিক থেকে দুইটা যোগ করি - বাঁশখালী ইকোপার্ক আর মহামায়া লেক (মিরসরাই)। মহামায়ায় কায়াকিং করা যায়, ঢাকা থেকে গেলে চট্টগ্রামের বাসে মিরসরাই নেমে ২০ টাকার CNG. সাজেকের চেয়ে অনেক কম খরচ, ভিড়ও কম।

0
ASAliya Sultana435 rep2mo ago

@farhan_ctg মহামায়া আমার তালিকায় থাকা উচিত ছিল, ভুল হয়ে গেছে। বাঁশখালী যাইনি এখনো, শীতে যাব।

0
ARAshiqur Rahman202 rep2mo ago

বাইকে ঘুরি, তাই route দিয়ে বলি - ঢাকা থেকে ভাঙ্গা হয়ে বরিশাল রাস্তাটা এখন অসাধারণ। পদ্মা সেতু হওয়ার পর দক্ষিণাঞ্চলের সব জায়গা এক দিনের ট্রিপ হয়ে গেছে। সকাল ৬টায় বের হলে বিকেলে কুয়াকাটা।

0
TATuli Ahmed288 rep2mo ago

সাতলার শাপলা বিল নিয়ে একটা সতর্কতা - অনেক পর্যটক নৌকা থেকে শাপলা ছিঁড়ে ছবি তোলে, স্থানীয়রা কষ্ট পান কারণ ওটা তাদের ফসল। যাবেন, ছবি তুলবেন, কিন্তু ছিঁড়বেন না।

0
NTNabila Tabassum152 rep1mo ago

এই thread টা bookmark করে রাখলাম। সেমিস্টার ব্রেকে নিঝুম দ্বীপ plan করছি, খরচ কেমন হতে পারে কেউ জানেন?

0

Sign in to reply to this thread.