বাংলাদেশে online community culture কেন এখনও বড় হয়নি?
আমরা ১৩ কোটি internet user, ফেসবুকে দুনিয়ার সবচেয়ে active দেশগুলোর একটা। তবু stack overflow টাইপ, বা reddit টাইপ কোনো নিজস্ব knowledge community আমাদের নাই। যা আছে তা হলো ফেসবুক গ্রুপ, যেখানে একই প্রশ্ন দিনে ৩০ বার আসে আর উত্তরগুলো এক সপ্তাহ পরে খুঁজে পাওয়া যায় না।
আমার observation:
- ফেসবুক আমাদের জন্য "the internet" হয়ে গেছে, তার বাইরে যেতে মানুষ চায় না।
- লেখার অভ্যাস কমে গেছে। মানুষ লম্বা উত্তর দিতে চায় না, comment এ "vai inbox" লিখে দেয়।
- Knowledge টা তাই কোথাও জমা হয় না, প্রতিবার নতুন করে শুরু হয়।
এটা কি আসলে culture এর সমস্যা, নাকি ভালো platform না থাকার সমস্যা?