Forum BD logo
Sign in

বাংলাদেশে technology policy আরও উন্নত করতে কী করা দরকার?

ZCZarif Chowdhuryasked 2mo ago· active 1mo agoNews & Current Affairs 2.4k 4

আমি ML এ কাজ করি, বাংলা NLP নিয়ে। আমাদের নীতিমালা নিয়ে তিনটা জিনিস আমার প্রতিদিন ভোগায়:

১. Open data নাই। সরকারি সব data PDF এ, তাও scanned। BBS এর data machine readable হলে আজকে আমাদের দেশে ১০০টা useful গবেষণা হতো।
২. Payment gateway সমস্যা। একজন ডেভেলপার হিসেবে আমি international payment নিতে পারি না সহজে, ফলে SaaS বানিয়ে বিদেশে বিক্রি করা কঠিন। ফ্রিল্যান্সিং করা সহজ, product কোম্পানি করা কঠিন - নীতিমালা এই উল্টো incentive তৈরি করেছে।
৩. Data protection আইন। এখনো অস্পষ্ট, ফলে কোম্পানিগুলো নিজের মতো করে user data নিয়ে যা খুশি করে।

আপনারা যারা industry তে আছেন, আপনাদের সবচেয়ে বড় policy bottleneck কোনটা?

0

4 replies

DSDipto Saha398 rep2mo ago

১ নম্বরে ১০০% একমত। আমরা logistics এ কাজ করি, একটা নির্ভরযোগ্য postal code বা address database নাই দেশে। প্রতিটা কোম্পানি নিজের মতো করে বানাচ্ছে। এটা এমন একটা জিনিস যেটা রাষ্ট্র একবার ঠিক করে দিলে পুরো industry এগিয়ে যেত।

0
RURakib Uddin845 rep2mo ago

Payment এর পয়েন্টটা freelancer দের জন্যও সত্য। আমি Payoneer দিয়ে আনি, কিন্তু client যদি সরাসরি card এ পে করতে চায় তাহলে উপায় নাই। Stripe না থাকার খরচটা বছরে কোটি টাকা, কেউ হিসাব করে না।

0
JAJubayer Alam1.2k rep1mo ago

আমি একটু ভিন্নমত দিই - আইন আর নীতিমালার চেয়ে বড় সমস্যা হলো procurement. সরকারি টেন্ডারে যে কোম্পানি সবচেয়ে কম দাম দেয় সে কাজ পায়, quality এর কোনো weight নাই। ফলে ভালো টিম কখনো সরকারি কাজ করে না। এইটা বদলালে বাকি অনেক কিছু আপনা থেকেই বদলাবে।

0
ZCZarif Chowdhury690 rep1mo ago

@jubayer_dev procurement এর কথাটা আমি ভাবিনি এভাবে, কিন্তু আপনি ঠিক। সস্তা কাজের result আমরা প্রতিটা সরকারি site এ দেখি।

0

Sign in to reply to this thread.