Used electronics কেনার আগে কী কী check করা উচিত?
৫ বছর ধরে ব্যবহৃত গ্যাজেট কেনাবেচা করি। ক্রেতা হিসেবে আপনি কী দেখবেন সেটা লিখি - নিজের ব্যবসার ক্ষতি হলেও, কারণ প্রতারণা পুরো বাজারের ক্ষতি করে।
ফোন কেনার আগে:
- *#06# দিয়ে IMEI বের করে বক্সের সাথে মিলিয়ে দেখুন। না মিললে সরাসরি না।
- Battery health (iPhone এ Settings, Android এ AccuBattery) - ৮৫% এর নিচে হলে দাম কমিয়ে ধরুন।
- সব ক্যামেরা, দুইটা স্পিকার, চার্জিং পোর্ট, প্রতিটা বাটন সামনে বসে পরীক্ষা করুন।
- পানিতে ভেজা কিনা - সিম ট্রে খুলে ভেতরের সাদা স্টিকার দেখুন, লাল হলে ভিজেছে।
- অবশ্যই iCloud/Google account সম্পূর্ণ লগআউট করা আছে কিনা দেখুন। না হলে ফোনটা আপনার না।
ল্যাপটপ কেনার আগে:
- CrystalDiskInfo দিয়ে SSD/HDD এর health.
- ১০ মিনিট ভারী কিছু চালিয়ে তাপমাত্রা দেখুন - ৯৫°C এর উপরে গেলে থার্মাল সমস্যা আছে।
- স্ক্রিনে সাদা আর কালো ছবি ফুলস্ক্রিন করে dead pixel দেখুন।
- ব্যাটারি সাইকেল কাউন্ট (Windows এ powercfg /batteryreport)।
সাধারণ নিয়ম: দিনের আলোয় দেখা করুন, ভিড়ের জায়গায়, আর অগ্রিম বিকাশ কখনোই না।