Software engineer career শুরু করার জন্য 2026 সালে কী কী skill দরকার?
প্রতি সপ্তাহে কেউ না কেউ inbox এ জিজ্ঞেস করে, তাই একবারে লিখে রাখি। ৬ বছর industry তে আছি, দুইটা কোম্পানিতে hiring এ থেকেছি।
যেগুলো ছাড়া হবে না:
- একটা ভাষা ভালোভাবে (JS/TS, Python বা Java - যেকোনো একটা, কিন্তু গভীরভাবে)
- Git, শুধু push-pull না, branch আর conflict resolve সহ
- SQL. অনেকে skip করে, তারপর চাকরিতে গিয়ে ধরা খায়
- HTTP, API design এর basics, আর একটু network বোঝা
- Debugging. এইটা কেউ শেখায় না, অথচ কাজের ৬০% এটাই
২০২৬ এ যেটা যোগ হয়েছে:
- AI tool দিয়ে কাজ করতে পারা। Copilot/LLM দিয়ে ৩ গুণ দ্রুত কাজ করা যায়, কিন্তু শর্ত হলো output টা যাচাই করতে পারতে হবে। যে বুঝে না, তার কাছে AI বিপদ।
- Basic deployment. Docker আর একটা cloud এ deploy করতে পারা এখন junior দের কাছেও expected.
যেটা লাগবে না (শুরুতে): Kubernetes, microservice, system design এর গভীর জ্ঞান, ১০টা framework।
দ্বিমত থাকলে বলুন, তর্ক হোক।