বাংলা music industry এর future কী?
ব্যান্ড সংগীতের সোনালী যুগ (এলআরবি, আর্টসেল, ওয়ারফেজ) নিয়ে সবাই স্মৃতিকাতর হয়। কিন্তু এখন যা হচ্ছে সেটা নিয়ে কথা কম হয়।
এখন যা দেখছি:
- স্বাধীন শিল্পীদের উত্থান। Spotify আর YouTube এর কারণে লেবেল ছাড়াই মানুষ শ্রোতা পাচ্ছেন।
- লোকসংগীতের পুনর্জন্ম - Coke Studio Bangla যা করেছে তা অস্বীকার করার উপায় নাই। নলুয়া বা মুর্শিদি এখন তরুণরা শোনে।
- হিপহপ। ঢাকার আন্ডারগ্রাউন্ড দৃশ্যটা গত ৩ বছরে বিস্ফোরিত হয়েছে।
সমস্যা যেখানে:
- রয়্যালটি। শিল্পীরা স্ট্রিমিং থেকে প্রায় কিছুই পান না, আয় শুধু কনসার্ট থেকে।
- কনসার্টের সংখ্যা কম, আর নিরাপত্তা ও অনুমতির ঝামেলা প্রচুর।
- সংগীত সাংবাদিকতা প্রায় নাই, ফলে ভালো কাজ আলোচনায় আসে না।
কোন নতুন শিল্পী শুনছেন যাঁর নাম আরও মানুষের জানা উচিত?