Forum BD logo
Sign in

পুরনো জিনিস বিক্রি করার best platform কোনটি?

RIRony Islamasked 1mo ago· active 1mo agoBuy & Sell 4.7k 4

যারা বাসার অব্যবহৃত জিনিস বিক্রি করতে চান, তাদের জন্য অভিজ্ঞতা থেকে তুলনা দিই।

Bikroy.com - সবচেয়ে বেশি ক্রেতা, বিশেষ করে ইলেকট্রনিক্স আর গাড়িতে। কিন্তু কল আসে অনেক, তার মধ্যে অর্ধেক দালাল। বিজ্ঞাপন উপরে রাখতে টাকা লাগে।

Facebook Marketplace / গ্রুপ - ফ্রি, দ্রুত সাড়া। কিন্তু দরদাম করে সময় নষ্ট করার মানুষ সবচেয়ে বেশি এখানে। "লাস্ট কত?" লিখে আর উত্তর দেয় না।

Daraz - নতুন পণ্যের জন্য ভালো, ব্যবহৃত জিনিসের জন্য না।

এলাকার গ্রুপ (যেমন "উত্তরা কেনাবেচা") - আমার মতে সবচেয়ে ভালো ছোট জিনিসের জন্য। কাছাকাছি মানুষ, সরাসরি দেখা, কুরিয়ার লাগে না।

আসবাবপত্রের জন্য - পুরনো ফার্নিচারের দোকানে সরাসরি বিক্রি করলে দাম কম পাবেন, কিন্তু আজই টাকা পাবেন।

ছবি ভালো তুললে যেকোনো প্ল্যাটফর্মে দাম ২০-৩০% বেশি পাওয়া যায় - এটা আমার সবচেয়ে বড় শিক্ষা।

আপনাদের অভিজ্ঞতা কী?

0

4 replies

ARAshiqur Rahman202 rep1mo ago

বাইক বিক্রি করেছি Bikroy তে, ৩ দিনে। তবে সতর্কতা - "টেস্ট রাইড" দিতে চাইলে NID রেখে দিন, আর একা যাবেন না। এই একটা জায়গায় প্রতারণা সবচেয়ে বেশি।

0
MRMithila Rahman402 rep1mo ago

আসবাবপত্রের ক্ষেত্রে একটা কৌশল - পুরনো দোকানে বিক্রি না করে ফেসবুক গ্রুপে ছবি দিয়ে দেখুন। আমি একটা পুরনো সোফা দোকানে ৩ হাজার দাম পেয়েছিলাম, গ্রুপে ৯ হাজারে বিক্রি হয়েছে।

0
SBShuvo Barua118 rep1mo ago

"লাস্ট কত?" - এই একটা লাইন পুরো বাংলাদেশের অনলাইন কেনাবেচার প্রতীক হওয়া উচিত। বিক্রেতা হিসেবে আমি এখন বিজ্ঞাপনেই লিখে দিই "দাম নির্ধারিত", তাতে ফালতু কল কমে।

0
RIRony Islam173 rep1mo ago

@shuvo98 হা হা, সত্য। আমি এখন উত্তর দিই "দামাদামি করতে চাইলে সামনে এসে করুন" - ৮০% ওখানেই ঝরে যায়, যারা আসে তারা সিরিয়াস।

0

Sign in to reply to this thread.