একজন beginner programmer কীভাবে software engineering শুরু করবে?
আমি নিজে ৮ মাস ধরে শিখছি, অনেক ভুল করেছি, তাই যারা একদম শুরুতে আছেন তাদের জন্য নিজের অভিজ্ঞতা লিখি। সিনিয়ররা ভুল ধরিয়ে দিলে উপকৃত হব।
যে ভুলগুলো আমি করেছি:
- একসাথে Python, JS, Java তিনটা ধরেছিলাম। ৩ মাস পর কোনোটাই পারতাম না।
- ৪০ ঘণ্টার কোর্স দেখে ভেবেছি শিখে ফেলেছি, অথচ খালি editor খুললে কিছু মনে পড়ত না।
- Tutorial এর সাথে সাথে কোড লিখতাম, কিন্তু নিজে থেকে কিছু বানাইনি।
যেটা কাজ করেছে:
- একটা ভাষা (JS) ধরে ৩ মাস লেগে থাকা।
- প্রতিটা টপিক শেখার পর tutorial বন্ধ করে ছোট একটা কিছু বানানো, যত বাজে হোক।
- প্রতিদিন ২ ঘণ্টা, ৭ দিন - সপ্তাহে একদিন ১০ ঘণ্টার চেয়ে ভালো।
এখন আটকে আছি এই জায়গায়: project বানাই, কিন্তু কোড টা ভালো কিনা বুঝি না। এই ধাপটা কীভাবে পার হব?