CGPA কি সত্যিই career এর জন্য গুরুত্বপূর্ণ?
আমি NSU তে BBA পড়ি, CGPA 3.42. বন্ধুদের অনেকের 3.8+, আর আমাকে বাসায় প্রতিদিন শুনতে হয় আমি নাকি পিছিয়ে পড়ছি।
আমার confusion:
- অনেক সিনিয়র বলেন CGPA শুধু প্রথম চাকরিতে লাগে, তারপর কেউ জিজ্ঞেসই করে না।
- আবার MNC আর ব্যাংকগুলোতে নাকি 3.5 এর নিচে CV shortlist ই হয় না।
- বিদেশে মাস্টার্স করতে চাইলে নাকি CGPA আবার সবচেয়ে বড় factor.
যারা industry তে আছেন, বাস্তবে কী দেখেন? আর যাদের CGPA কম ছিল, আপনারা কীভাবে সামলেছেন?